Get the Right Idea & View

Saturday, 12 January 2013

সীমান্তে হত্যার প্রতিবাদে ভারতীয় ওয়েবসাইট হ্যাকড!




সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের ‘বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স’ নামের একটি গ্রুপ।

শনিবার রাতে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ), ভারত সরকার, প্রকৌশল কলেজ, স্কুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হ্যাক করে তারা।

বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স ওয়েবসাইট হ্যাক করার পর ভারত সরকারের প্রতি সেখানে একটি বার্তা দিয়েছে। বার্তায় বলা হয়েছে, “আমরা বাংলাদেশের নাগরিক। আপনাদের প্রতিবেশী দেশ। আমরা প্রতিবেশীর মতো। আমাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিৎ, তবে আপনাদের বিএসএফ নির্মমভাবে পাখির মতো আমাদের লোকদের হত্যা করছে। আমরা এই নৃশংসতা সহ্য করব না। বিএসএফ বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর বাহিনীতে পরিণত হয়েছে।”

No comments:

Post a Comment