Get the Right Idea & View

Friday, 11 January 2013

দিল্লির রাস্তা নারীদের জন্য নিরাপদ নয়



নিউজ এক্সপ্রেস ২৪ ডটকম



ভারতের সুপ্রিম কোর্ট বলেছে দিল্লির রাস্তা নারীদের জন্য নিরাপদ নয়। শুক্রবার আদালত আরও বলেন, ‘আমরা নারীদের প্রতি মর্যাদা, সম অধিকার ও সম্মান দিতে ব্যর্থ হয়েছি।’

একইসঙ্গে আদালত ধর্ষিতার পোশাকে দু’টি হাতের ছাপের পরীক্ষায় সময়ক্ষেপণ করায় কেন্দ্রীয় সরকার, জাতীয় নারী কমিশন ও পরিবহন অধিদপ্তরকে জনসম্মুখে কারণ দর্শানো নোটিশ জারি করেছে।

আদালত বলেছে, ওই দু’টি হাতের ছাপে নারীর সম্ভ্রমহানির প্রমাণ পাওয়া গেছে।

দিল্লি ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র নিপুণ সাক্সেনার এক আবেদনের প্রক্ষিতে বিচারক কেএস রাধাকৃষাণ ও দিপক মিশ্রের বেঞ্চ এ আদেশ দেয়।

(এসকে/১১.০১.১৩)

No comments:

Post a Comment