Get the Right Idea & View

Friday, 11 January 2013

কাশ্মীর সীমান্তে গোলাগুলি


নিউজ এক্সপ্রেস ২৪ ডটকম


 


কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে গুরুত্বপূর্ণ এলাকা লাইন অব কন্ট্রোলে উভয়পক্ষের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।


এমন সময় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটলো যার একদিন আগে কোনো রকম উস্কানি ছাড়াই সীমান্তে ভারতীয় সেনার বিরুদ্ধে এক পাকিস্তানি সৈন্য হত্যার অভিযোগ করেছে পাকিস্তান।

এ গুলি বিনিময়ের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত।

এর আগে গত বুধবার দুইজন ভারতীয় সেনা ও রোববার এক পাকিস্তানি সেনা নিহতের ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে বিগত ৬০ বছর ধরে দু’দেশের মধ্যে ঠাণ্ডা লড়াই চলে আসছে।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে জানায়, সীমান্ত এলাকা পুঞ্চ জেলায় উভয় বাহিনীর মধ্যে তিন ঘন্টাব্যাপী গোলাগুলি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘হালকা অস্ত্রের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।’

পুঞ্চের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, পুঞ্চ সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, কাশ্মীর সীমান্তে এই অব্যাহত উত্তেজনায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

(এসকে/১১.০১.১৩)

No comments:

Post a Comment