নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী
ভারতে নারীর প্রতি ‘লজ্জাজনক’ সামাজিক মনোভাবের নিন্দা জানিয়েছেন।
তিনি
বলেন, ‘এ মনোভাবের কারণে নয়াদিল্লীতে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে।’
তিনি বলেন, নারী ও শিশুর প্রতি অবর্ণনীয় নৃশংসতা চালানোর মত লজ্জাজনক সামাজিক মনোভাব মেনে নেয়া যায় না। নিরাপত্তা দেশের প্রতিটি নারীর মৌলিক অধিকার।
সোনিয়া বলেন, গত মাসে রাজধানীর একটি বাসে বর্বর নির্যাতনের শিকার ২৩ বছর বয়সী মেডিকেলের ছাত্রী আজ একই ভাগ্যবরণকারী হাজার হাজার নারীর প্রতীকে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে উত্তরখণ্ডের ২৩ বছর বয়সী ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর ওই ছাত্রী ও তার সঙ্গের ছেলেবন্ধুকে নৃশংসভাবে মারধর করে দুর্বৃত্তরা। তারা বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটায় এবং তাদেরকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এরপর মেয়েটিকে বাসের চাকায় পিষে মারার চেষ্টা করা হয়। ঘটনার ১৩ দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মেয়েটির মৃত্যু হয়।
ভারতে সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিক হিসেবে পরিচিত সোনিয়া গান্ধী জয়পুরে দলীয় এক বৈঠকে বলেন, রাজধানীতে এক তরুণীকে বর্বর গণধর্ষণের ঘটনায় গোটা দেশ কেঁপে উঠেছে। জনগণ যথার্থই এর জবাব ও এর বিরুদ্ধে পদক্ষেপ দাবি করেছেন।
(এসকে/২০.০১.১৩)

No comments:
Post a Comment