Get the Right Idea & View

Sunday, 20 January 2013

বার্সাও হারতে জানে!



নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক



লা লিগায় নিজেদের ২০তম ম্যাচে এসে পরাজয়ের স্বাদ পেল হারতে ভুলে যাওয়া বার্সালোনা। এর আগে এবারের লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছিল বার্সা। এছাড়া বাকী ১৮ ম্যাচেই জয়। সেই অপরাজেয় বার্সাকে এবার হারের স্বাদ দিলো রিয়াল সোসিয়াদেদ।

শুরুটা কিন্তু হয়েছিলো দুর্দান্ত বার্সার মতোই। ম্যাচ শুরুর ৭ মিনিটেই যথারীতি মেসির গোল ও বার্সার এগিয়ে যাওয়া। এরপর পেড্রোর গোলে স্কোরলাইন ২-০। এ অবস্থা থেকে সোসিয়াদেদ জিতবে তা হয়তো ভাবেননি কোনো কট্টর সমর্থকও। ম্যাচের চিত্র বদলে যায় প্রথমার্ধের একটু আগে। ৪০ মিনিটে চেরি কাস্ত্রোর গোলে উজ্জীবিত হয় সোসিয়াদেদ শিবির।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নতুন উদ্যমে খেলা শুরু করে সোসিয়াদেদ। বার্সা ডিফেন্ডার ও শাকিরার বয়ফ্রেন্ড জেরার্ড পিকের লালকার্ড ও মাসচেরানোর আত্মঘাতী গোলে খেলায় উত্তেজনা আনে সোসিয়াদেদ। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সাকে এরপর আর ভয়ঙ্কররুপে দেখা যায়নি। উল্টো একের পর এক আক্রমণে বার্সার রক্ষণভাগকে ব্যস্ত রাখে সোসিয়াদেদ। এরই পুরস্কার হিসেবে অতিরিক্ত মিনিটে স্মরণীয় গোল পায় তারা। অ্যাজিরেতজে’র গোলে জয় নিশ্চিত হয় সোসিয়াদেদের। তবে হারলেও এখনও লা লিগায় শীর্ষস্থান বজায় রয়েছে বার্সার। ২০ খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে অবস্থান করছে।

(এসকে/২০.০১.১৩)

No comments:

Post a Comment