নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক
বিশ্বে বেকার মানুষের সংখ্যা বাড়ছে। বেকারত্বের হার আরও বাড়বে বলে
আশঙ্কা করা হচ্ছে। ২০১২ সালে এই সংখ্যা ৪০ লাখ বেড়েছে। এতে বিশ্বে বেকার
মানুষের মোট সংখ্যা ১৯ কোটি ৭০ লাখে পৌঁছেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার
(আইএলও) প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য
জানানো হয়েছে।
সংস্থাটির তথ্য মতে, বেকার জনগোষ্ঠীর এই সংখ্যার সঙ্গে চলতি বছর ৫১ লাখ বেকার যুক্ত হবে। ২০১৪ সালে যুক্ত হবে আরও ৩০ লাখ।
বেকারত্বের এই প্রবণতা অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার বিষয়টিকেই প্রতিফলিত করে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এটা লক্ষণীয়।
‘বৈশ্বিক কর্মসংস্থান প্রবণতা ২০১৩’ শীর্ষক আইএল‘র ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে বিশ্বের মোট কর্মশক্তির ৬ শতাংশ কর্মহীন ছিল।
আইএলও’র প্রতিবেদনে বলা হয়েছে, এই বেকারত্বের ধরন দীর্ঘমেয়াদী।
(এসকে/২২.০১.১৩)

No comments:
Post a Comment