নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক
ব্রাজিলের সান্তা মারিয়ায় একটি নাইটক্লাবে আগুন লেগে দুইশ’য়েরও
বেশি লোক নিহত হয়েছে। আতশবাজির প্রদর্শনী থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে
ব্রাজিলের বিভিন্ন সংবাদ সংস্থা।
সামরিক বাহিনীর উদ্ধার কর্মকর্তা মেজর গার্সন দ্যা রোসা ফেরেইরার
বরাত দিয়ে জানানো হয়েছে, দক্ষিণ ব্রাজিলের সান্তা মারিয়া শহরের ‘কিস’ নাইটক্লাব থেকে
এখনও লাশ সরানো হচ্ছে।
ফেরেইরা বলেন, ‘শ্বাসরোধ অথবা পদদলিত হয়ে বেশিরভাগ লোক নিহত
হয়েছে। আগুন ছড়িয়ে যাওয়ার সময় ক্লাবটিতে অন্তত ৫০০ জন উপস্থিত ছিল।’
সান্তা মারিয়ার পুলিশ কর্মকর্তা লুইজা সোসা রয়টার্সকে জানান,
ব্যান্ড দলের এক সদস্য অথবা প্রোডাকশন দলের কেউ আগুন জ্বালনোর সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায়।
রিও গ্রান্ড দো সুল রাজ্যের স্বাস্থ্য সচিব সিরো সিমোনি জানান,
রাজ্যের সকল স্থান থেকে শ্বাস-প্রশ্বাস নেওয়ার যন্ত্র ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রাজ্যটির রাজধানী পের্তো অ্যালেগ্রি থেকে সান্তা মারিয়া ৩০০
কি.মি পশ্চিমে অবস্থিত। বহু ছাত্রছাত্রী বসবাস করা এ শহরটি ‘কলেজ শহর’ হিসেবে পরিচিত।
(এসকে/২৭.০১.১৩)

No comments:
Post a Comment