Get the Right Idea & View

Monday, 28 January 2013

মিশরের ৩ শহরে জরুরি অবস্থা জারি

নিউজ এক্সপ্রেস ২৪ ডেস্ক



ঢাকা : অব্যাহত বিক্ষোভের রেশ ধরে সৃষ্ট সহিংসতায় মিশরের তিন শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামী ৩০ দিন এ জরুরি অবস্থা বলবৎ থাকবে।

সোমবার মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি দেশের পোর্ট সৈয়দ, সুয়েজ ও ইসমালিয়া শহরে এ জরুরি অবস্থা জারি করেছেন।

এছাড়া রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউও জারি করেন তিনি।

পোর্ট সৈয়দ শহরে শনিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হওয়ার পর জরুরি অবস্থা জারি করলেন মিশরের প্রেসিডেন্ট।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মুরসি বলেন, ‘সোমবার থেকে এ জরুরি অবস্থা ও কারফিউ বলবৎ থাকবে।’

শনিবার মিশরের একটি আদালত ২১ ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পোর্ট সৈয়দ শহরে তাৎক্ষণিকভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

দিনভর চলা এ সংঘর্ষে ৩২ জন নিহত হয়। এরই ধারাবাহিকতায় রোববার সুয়েজ ও ইসমাইলিয়া শহরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

দেশের স্বার্থেই জরুরি অবস্থা জারি করা হয়েছে উল্লেখ করে মুরসি বলেন, ‘শুধু দেশের স্বার্থেই আমি যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবো।’

পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী ও হেলিকপ্টার।

এছাড়া সমস্যা সমাধানে আলোচনায় বসতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মুরসি।

বিরোধীদলীয় মুখপাত্র এবং বামপন্থী নেতা হামদান সাবাহি প্রেসিডেন্ট মুরসির সঙ্গে আলোচনার কথা নাকচ করে দিয়ে বলেছেন, ‘রক্তপাত বন্ধ এবং জনগণের দাবি না মানলে, কোনো ধরনের আলোচনায় বসার সুযোগ নেই।’

(এমকে/এসকে/২৮.০১.১৩)

No comments:

Post a Comment