Get the Right Idea & View

Tuesday, 15 January 2013

পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতার ঘোষণা দিলেন মনমোহন


নিউজ এক্সপ্রেস ২৪ ডটকম



সম্প্রতি কাম্মীর সীমান্তে পাকিস্তানি সৈন্যের হাতে ভারতীয় সৈন্যের মৃত্যুতে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কঠোরতার ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম এ খবর জানায়।

মনমোহন সিং বলেন, ‘সীমান্তে ভারতীয় সৈন্যদের বর্বরোচিত হত্যার বিষয়ে পাকিস্তানের কাছে কৈফিয়ত চাওয়া হবে।’ এছাড়া ‘পাকিস্তানের সঙ্গে কোনো বাণিজ্য নয়’ বলেও তিনি ঘোষণা দেন।

‘প্রবীণ পাকিস্তানিদের ভারতে ঢোকার ভিসা দেওয়ার বিষয়টি ফিরিয়ে নেওয়া হবে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনমোহন বলেন, ‘এই বর্বরোচিত ঘটনার পর কোনো বাণিজ্য নয়।’

মনমোহন সিং পাকিস্তানের এ আচরণকে ‘আগ্রাসী’ বলে মন্তব্য করেন এবং এর জন্য পাকিস্তানকে দায়ী করেন।

এ সময় লাইন অব কন্ট্রোল থেকে ৬০০ মিটার দূরে জম্মু কাশ্মীরে চলতি মাসে পাকিস্তানি সৈন্যরা এ পর্যন্ত ৮ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে বলে জানান প্রধানমন্ত্রী।

(এসকে/১৫.০১.১৩)

No comments:

Post a Comment