Get the Right Idea & View

Tuesday, 15 January 2013

বিশ্বে গুপ্তহত্যা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ওবামা : চমস্কি

নিউজ এক্সপ্রেস ২৪ ডটকম



সারাবিশ্বে যে গুপ্তহত্যা চলছে তার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা শিক্ষাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি এ কথা বলেছেন। খবর ভয়েস অব রাশিয়া।

'ভয়েস অব রাশিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে চমস্কি আরো বলেন, ‘ওবামা হচ্ছেন সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী।’ প্রেসিডেন্ট ওবামার নেতৃত্বেই বিশ্বে গুপ্তহত্যা পরিচালিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

চমস্কি বলেন, ‘যদি রাশিয়া এ ধরনের আচরণ করত; তাহলে লোকজন পরমাণু যুদ্ধের কথা বলাবলি শুরু করত।’
 
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র জোরালোভাবে মানবাধিকার লঙ্ঘনকে সমর্থন করছে। এমনকি কোথাও কোথাও মানবিাধিকার লংঘনে নেতৃত্ব দিচ্ছে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বুশের আমলে ওয়াশিংটন যেসব যুদ্ধ শুরু করেছিল তার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ওবামা আমেরিকার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তিনি গত চার বছরের মেয়াদে সে প্রতিশ্রুতি পূরণ করেননি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ড্রোন হামলার মতো জঘন্য অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। এসব হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছে। আহত হয়েছে আরো কয়েক গুণ বেশি। এছাড়া, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখন সেখানে দীর্ঘমেয়াদে সেনা মোতায়েন রাখার পরিকল্পনা করছেন ওবামা।

(এএইচ/এসকে/১৫.০১.১৩)

No comments:

Post a Comment