নিউজ এক্সপ্রেস ২৪ ডটকম
পাকিস্তানের প্রধানমন্ত্রী
রাজা পারভেজ আশরাফকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দুর্নীতির
অভিযোগে সুপ্রিম কোর্ট ২৪ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে
বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
২০১০ সালে পানি ও জ্বালানি
মন্ত্রী থাকাকালীন বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগে আদালত রাজা আশরাফকে
গ্রেফতারের নির্দেশ দেয়।
তবে বিষয়টি অস্বীকার করেছেন
বর্তমান প্রধানমন্ত্রী আশরাফ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফাওয়াদ চৌধুরী আদালতের
দেওয়া এ আদেশকে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন।
আদালত একইসঙ্গে আরও ১৬ জনকে
গ্রেফতার করার নির্দেশ দিয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, এই আদেশ
প্রধানমন্ত্রীর অপসারণেরই ইঙ্গিত দিচ্ছে।
সুপ্রিম কোর্টের এই আদেশটি
এমন সময় আসল যখন সরকারের পদত্যাগের দাবিতে তাহিরুল কাদরির নেতৃত্বে ইসলামাবাদে
গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
টেলিভিশন সংবাদে আদালতের
আদেশের খবর পাওয়ার পর সরকারবিরোধীদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।
(এসকে/১৫.০১.১৩)

No comments:
Post a Comment