নিউজ এক্সপ্রেস ডেস্ক : টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে খেলেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেও ধরা হয় তাকে। তিনি পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার মইন আলী। এই মইন আলীকেই কিনা আটকে দেওয়া হলো ইংল্যান্ডেরই একটি বিমানবন্দরে! ইংল্যান্ডের বার্মিংহাম বিমানবন্দরে গত শনিবার মইন আলীকে প্রায় ৪০ মিনিট আটকে রাখা হয়।
ইংল্যান্ড দলের অফিশিয়াল পোশাকে অনেক বারই এই বিমানবন্দর দিয়ে আসা-যাওয়া করতে হয়েছে তাকে। যেই অফিশিয়াল পোশাকের বাইরে অন্য কোনো পোশাকে বের হচ্ছিলেন তখনই তাকে আটকে দেয় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এরকম বিপত্তি মইন আলীর জীবনে কখনোই ঘটেনি। পরবর্তী সময়ে তিনি তার টুইটে জানান এই কথা। তিনি টুইটারে লেখেন, ‘এত দিন ইংল্যান্ড ক্রিকেট দলের পোশাকে কতই না যাওয়া-আসা করেছি। যেদিন একা, সেদিনই আমাকে আটকে দিল। কঠিন সময় পার করলাম!’
নিজের নাম
এবং পরিচয় জানানোর পরও চিনতে না পারায় নিরাপত্তা কর্মীরা তাকে আটকে রাখে।
কিছুদিন আগেও মইন ইংল্যান্ড দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। অথচ
ইংল্যান্ডে বিমানবন্দর নিরাপত্তাকর্মীরা তাকে চিনতেই পারলো না! ধারণা করা
হচ্ছে, মুসলিম ও দাড়ি থাকার কারণেই হেনস্তার মুখে পড়লেন মইন। এ ঘটনায় মইনের
সাবেক এবং বর্তমান সতীর্থরা তার প্রতি সমবেদনা জানিয়েছেন।
তার বর্তমান আরেক মুসলিম সতীর্থ আদিল রশিদ একে ‘লজ্জা’ বলে অভিহিত করেছেন। অপরদিকে সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইস শাহ টুইট করেন, ‘মনে হয় তোমার দাঁড়িই তোমাকে বিপদে ফেলেছে।’ বিশ্বে চলমান সন্ত্রাসবাদকে সামনে রেখে নিরাপত্তার নামে মইনের মতো এর আগে অনেক মুসলিম তারকা এ ধরনের হেনস্তার শিকার হয়েছেন।
(এসকে/এপ্রিল ১০, ২০১৬)

No comments:
Post a Comment