Get the Right Idea & View

Thursday, 7 April 2016

সৌদির সর্বোচ্চ পদকে ভূষিত মোদি




নিউজ এক্সপ্রেস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলাম ধর্মের তীর্থকেন্দ্র সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করা হয়েছে। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ গত রবিবার মোদি'র হাতে 'বাদশা আবদুল আজিজ পদক' তুলে দিয়েছেন।

সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আল সৌদ'র নামে এই পুরষ্কারটি প্রবর্তন করা হয়। এছাড়া বাদশা সালমান ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানিয়ে 'রয়্যাল প্যালেস' -এ গ্রহণ করেন দেশটির বাদশা।

সফরে বাদশা সালমান এবং মোদি দ্বিপাক্ষিক বৈঠকে করেন, যেখানে বাণিজ্য, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের বিষয়ে একমত প্রকাশ করেন উভয় পক্ষ।

আন্তর্জাতিক সম্পর্কোন্নয়নে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই সফর বলে জানিয়েছে দিল্লি। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকগণ বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে জ্বালানি সরবরাহকারী দেশগুলোর সাথে সুসম্পর্ক বৃদ্ধি করে দেশের শক্তিখাতকে শক্তিশালী করাই মোদির সফরের লক্ষ্য। একইসাথে আন্তর্জাতিক ধর্মসন্ত্রাসী সংগঠনগুলোর পাশাপাশি চিরশত্রু পাকিস্তানের 'গডফাদার' হিসেবে পরিচিত সৌদি আরবকে পাশে টানাই বর্তমান সুপার-পাওয়ার ভারতের লক্ষ্য।

প্রসঙ্গত, সৌদি আরব ভারতের শীর্ষ জ্বালানি সরবরাহকারী রাষ্ট্র। রাজতান্ত্রিক দেশটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্ব সহ মোট ৩৫ লাখ ভারতীয় নাগরিক কর্মরত আছে।

(এসকে/এপ্রিল ০৫, ২০১৬)

No comments:

Post a Comment